এন্ড্রু কিশোরের ছেলে দেশে ফিরেছেন, এবার মেয়ের জন্য অপেক্ষা
রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে সন্তানদের অপেক্ষায় পথ চেয়ে আছেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। সন্তানরাও বাবাকে শেষবারের মতো দেখতে ছুটে আসছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে। কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছে সময়টা। করোনার এই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটগুলো খুব ঝামেলা হচ্ছে। তাই তাদের আসতে দেরি হচ্ছে।
তবে আজ বৃহস্পতিবার সকালের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এন্ড্রু কিশোরের ছেলে সপ্তক। বিষয়টি নিশ্চিত ক
তিনি জানান, আজ সকালে সপ্তক এসেছে। এখন শুধু সংজ্ঞার অপেক্ষায়। মেয়ে দেশে আসলেই আগামী ১৫ জুলাই হবে এন্ড্রু কিশোরের শেষযাত্রা।
জানা গেছে, ভাইবোন অস্ট্রেলিয়ায় থাকলেও দুজনের দূরত্ব অনেক। দুজনের ইউনিভার্সিটি দুই শহরে। একজন থাকেন সিডনিতে আরেজন থাকেন মেলবোর্নে। তাই বাধ্য হয়েই পৃথকভাবে আসতে হচ্ছে তাদের। মেয়ের দেশে ফিরতে আরও চার দিন সময় লাগতে পারে